শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিএমএসএফ’র গভীর শোক ও সমবেদনা।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮.০৭ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহ জেলার সদস্য সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম বেগুন বাড়ি তার নিজ বাসায় আজ সোমবার বেলা ২টার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাংবাদিক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সাধারন সম্পাদক শিবলী সাদিক খান যুক্ত বিবৃতিতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী কলম সৈনিক এবং বিএমএসএফ এর একনিষ্ঠ যোদ্ধা। তাঁর মৃত্যুর দুই ঘন্টা পূর্বেও বিএমএসএফ সংগঠনের প্রয়োজনে ও প্রতিবাদে তাঁর ফেসবুকে একাধিক পোস্ট করে সংগঠনের প্রতি প্রেম ভালবাসার বহি:প্রকাশ ঘটিয়েছেন।

তার মৃত্যুতে একজন সত্যনিষ্ঠ সাংবাদিককে হারালাম। এছাড়াও ময়মনসিংহ জেলা বিএমএসএফ’র সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুল পৃথক বিবৃতিতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের জানাজার নামাজ এশার নামাজের পর অনুষ্ঠিত হয়।মহান আল্লাহ মরহুম জাহাঙ্গীর আলমের সমস্ত গোনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com