শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে রফিকুল হত্যা কান্ডে তোলপাড়,. ১০ ঘন্টার মধ্যে মুলহোতা-সহ চার ঘাতক গ্রেফতার।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ২.০৫ এএম
  • ৪৮৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহে রফিকুল ইসলাম হত্যাকান্ডের ১০ ঘন্টায় মধ্যেই চার ঘাতককে গ্রেফতার করা হয়েছে। তারাকান্দার মধুপুর এলাকা থেকে কোতায়ালী পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, আনিছ আহমেদ, মোঃ সাদ্দাম, মন্তাজ আলী ও রানু বেগম।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরীর মাসকান্দার আনোয়ার হোসেনের ছেলে প্রবাসী ওসমানের সাথে রফিকুল ইসলামের মেয়ে তাছলিমার সাথে গত কয়ে বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা সম্পর্কে খালাতো ভাইবোন। প্রেমের সম্পর্ক আরো গভীর করতে প্রবাসী প্রেমিক বিদেশ থেকেও তার মা রানু বেগমের অগোচরে প্রেমিকার জন্য উপহার ও নগদ টাকা পাঠাতো। ওসমান দেশে ফিরে তাছলিমাকে বিয়ে করার দাবি তুলে। উভয় পরিবার এতে রাজি না হলে গেল রমজান মাসে তারা পালিয়ে বিয়ে করে। বিয়ের কয়েকদিনের মধ্যে সকলেই এ বিয়ে মেনে নিলেও ওসমানের মা রানু বেগম তা মেনে নেয়নি।

এ নিয়ে রানু বেগম তার ছোট বোনের স্বামী রফিকুল ইসলামকে নানাভাবে শাসিয়ে আসছে। তাদের মধ্যে চলছে বিরোধ। রবিবার সন্ধ্যায় রফিকুল ইসলাম মাসকান্দা হাইস্কুল রোড একটি চায়ের দোকানের সামনে গেলে ওসমানের মা রানু বেগম তার কাপড় চোপড়ে ধরে টানাহেঁচড়া ও মারধর শুরু করে। রানু বেগমের সাথে তারই ছোট বোনের জামাই রফিকুল ইসলামের ঝগড়ার খবর মুহূর্তে পৌঁছে গেলে রানু বেগমের ছোট ভাই আনিছ, সাদ্দাম, মানিক ও বাবা মন্তাজ আলীসহ অন্যান্যরা ছুরি নিয়ে আসে এবং রফিকুল ইসলামকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে নিহত করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা নং ৮৫, তাং ২৩/৫/২২ দায়ের করে।

এর আগে রফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ওসি চৌকস ও দায়িত্বশীল ওসি শাহ কামাল আকন্দ হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়। কোতোয়ালি পুলিশের এসআই আনোয়ার হোসেন, নিরুপম নাগ, মিনহাজ উদ্দিন, এএসআই সুজন চন্দ্রসহ একটি শক্তিশালী টিম রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারাকান্দার মধুপুর এলাকা থেকে চার ঘাতককে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসুল সামদানী আজাদ জানান, প্রেমের বিয়ে মেনে নেয়া না নেয়ার ঘটনায় এই হত্যাকান্ড ঘটে।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যেই মুলহোতাসহ চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। হত্যার কারন সুস্পষ্ট। রহস্য উদঘাটন হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃতদের মাঝে দুই আদালতে হত্যার দায় স্বিকার করে জবাববন্দি দিয়েছে। এছাড়া দুইজনকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও মুলোহাতাসহ চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্যদেরকেকে গ্রেফতারের চেষ্ঠা চলছে। এছাড়া এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম খাগডহরের রহমতপুর বাইপাস এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ মোতালেব হোসেনকে ৩৬ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। এ সময় মাদক বহনের দায়ে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়। অপর অভিযানে এসআই মোঃ শাহজালাল চুরি মামলার আসামী মোঃ আয়নাল হককে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com