সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ, খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়

শ্রীলঙ্কায় ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন না বাবা, মৃত দু’দিনের শিশু

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৮.০৩ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

দু’মাসের বেশি সময় ধরে অর্থনৈতিক, জ্বালানি এবং খাদ্য সঙ্কটে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। শিশুটির মৃত্যুর জন্য রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন এক চিকিৎসক।  পেট্রলের জন্য হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছেন এক ব্যক্তি। বাড়িতে যে তাঁর দু’দিনের সন্তানের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে! সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারলে বড় অঘটন ঘটে যাবে। গাড়ি আছে বটে, কিন্তু তাতে পেট্রল নেই! হাসপাতালে সন্তানকে নিয়ে যাবেন কী ভাবে? তাই একটু পেট্রলের আশায় এ পাম্প-ও পাম্প ছুটে বেড়িয়েছেন।

তত ক্ষণে বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছিল। ও দিকে বাড়িতে পরিবারের সদস্যরা তাঁর আসার অপেক্ষায় ছিলেন। কখন পেট্রল নিয়ে আসবে, তার পর গাড়িতে করে সদ্যোজাতকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু না, সব জায়গা থেকেই হতাশ হয়ে ফিরতে হয়েছে ওই ব্যক্তিকে। শেষে কোনও রকমে হাসপাতালে যখন পৌঁছলেন, তত ক্ষণে সব শেষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com