বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেনের পূর্ণ ইইউ সদস্যপদ দরকার : প্রেসিডেন্ট জেলেন্সকি

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৬.৩৯ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার বলেন যে, ফ্রান্সের প্রস্তাবিত সম্প্রসারিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় এর মত কোন কিছুতে নয়; বরং ইউক্রেনের দরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ যোগদানের পূর্ণ প্রার্থী হওয়া।

কিয়েভে সফররত পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা’র সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে, জেলেন্সকি সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে ইউক্রেনের আবেদনের জন্যে কোন বিকল্প আমাদের দরকার নেই।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো ৯ মে ইউক্রেনের ইইউ-এ যোগদানের বিষয়ে এক প্রস্তাব করে দেশটিকে ইইউ-এ যোগ দেয়ার বিষয়টি কঠিন করে তুলেন। তিনি প্রস্তাব করেন, ইউক্রেনের ইইউ এর পূর্ণ সদস্যপদ পেতে “কয়েক দশক” লাগতে পারে এবং এর বদলে তাদের উচিৎ একটি “ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ে” যোগদানের চেষ্টা করা, যা কিনা অনেকটা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের পূর্ববর্তী ধাপের মত।

ফেব্রুয়ারিতে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। ইউক্রেনের ইইউ এবং নেটোর প্রতি ঝুঁকে পড়া আক্রমণের কারণগুলোর একটি।

জুনের শেষ দিকে ইইউ সম্মেলনে ম্যাঁক্রো’র “ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় উদ্যোগের বিষয়ে আলোচনা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এও প্রস্তাব করেছেন যে, ব্রিটেনও এমন একটি গ্রুপের সদস্য হতে পারে। এক গণভোটের পর, ব্রিটেন নিজেদের ইইউ এর সদস্যপদ ত্যাগ করেছিল।

তবে, কিছু কিছু ইউরোপীয় নেতা ইতোমধ্যেই এমন ভাবনার সমালোচনা করেছেন।

গত সপ্তাহে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নওসেদা বলেন, আমার ভাবনা হচ্ছে, এটা সদস্যপদ অনুমোদনের ব্যাপারে নিশ্চিত পদক্ষেপ নিতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছার অভাবকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা।

শুক্রবার, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও ম্যাঁক্রোর ভাবনার সমালোচনা করেন। তিনি বলেন, আমার প্রস্তাব হল, আমাদের ইতোমধ্যেই যে কাঠামোগুলো সফলভাবে কাজ করছে সেগুলোকে ভিত্তি ধরে আগানো, সেটা জি-সেভেন হোক বা নেটো হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com