শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তালতলীতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর গলার কাঁটা।

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ৩.২০ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

মো: হায়দার হাং,তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া গ্রামের পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে

যাওয়ায় এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙের ফলে তেতুলবাড়িয়া গ্রামের মানুষ আতঙ্কে জীবনযাপন করেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে,পায়রা নদীর ভাঙ্গন ঠেকাতে কোনো বিকল্প ব্যবস্থা নেই।২০০মিটার পর্যন্ত জিও ব্যাগ ফেলে রেখে বেড়িবাঁধ নির্মাণে স্থায়ী করার চেষ্টা করে কিন্তু সফল হয় নি।ভাঙন বাঁধের দক্ষিণ দিকে ঢুকছে। জিও ব্যাগসহ ভেঙে গিয়েছে বাঁধটি। পানির স্রোতে বাঁধ থেকে ধীরে ধীরে মাটি সরে যাচ্ছে। ভাঙন স্থানগুলো বিশাল আকার ধারণ করছে। এতে বাঁধের কাছে গিয়ে লোকজন দাঁড়িয়ে অসহায়ের মতো দেখছে ভাঙন।বাধের কয়েকটি স্থান ফাটল দেখা দেয়।ফলে পূর্ণিমার জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধির ফলে খুব সহজেই বাধটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান,গত দুই বছর আগে এই এলাকার কয়েকটি স্থান ধসে যায়। প্লাবিত এসব বাড়ির রান্না করার স্থান প্লাবিত হওয়ায় নারী, শিশুসহ অধিকাংশ মানুষ অভূক্ত রয়েছ।পাউবো থেকে শুধু বালুর বস্তা ও অস্থায়ী রিন বেড়িঁবাধঁ নির্মাণ করা হয়েছে। তবে ভাঙন স্থানে স্থায়ী কোনো কাজ করা হয়নি।অধিকাংশ গ্রাম, চিংড়ি ও মৎস্য খামার তলিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।আমাদের দাবি দ্রুত স্থায়ী বেড়িঁবাধঁ নির্মাণ করা হোক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শনে যায়নি বলে স্থানীয়রা জানান।

তেতুলবাড়িয়া গ্রামের মো.জলিল হাওলাদার বলেন, এই বাঁধ ভেঙ্গে যাওয়ায় আমাদের দুর্ভোগের শেষ নেই আমাদের যাতায়াত পথ বন্ধ হয়ে যায় এবং ঘরবাড়ি তলিয়ে যাওয়ার কারণে আমাদের থাকতে সমস্যা হচ্ছে।

তেতুলবাড়িয়া গ্রামের মো.পানু ঘরামি বলেন,এখান থেকে পানি ওঠে পুরো এলাকা তলিয়ে যাচ্ছে ও আমাদের ক্ষেত নষ্ট হয় যাচ্ছে।বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকছে।পানির চাপে পুকুরের মাছ বের হয়ে যাচ্ছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, ঐ স্থানে আমাদের লোক পাঠানো হবে। দ্রুত বাঁধ সংস্কার করে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com