শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ !

  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২, ১২.০২ এএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ওসমান মৌলভী বাড়িতে। পৈত্রিক সূত্রে ২৮ শতাংশ জমির মালিক মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া এ প্রতিবেদককে জানান- ‘তার নিষ্কণ্টক তফসিলকৃত সম্পত্তি বাঞ্চানগর গ্রামের মৃত সিরাজুল্লাহর ছেলে তানজিল হোসেন পরান ও রাসেল স্থানীয় ক্যাডার নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে জবর দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করে। এতে লুৎফুর রহমান বাদী হয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। যার নং৬৫৫/২০২২. আদালত মামলাটি আমলে নিয়ে উক্ত স্থানে ১৪৪ ধারা জারি করেন।

তানজিল হোসেন পরান ও রাসেল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করছেন। কয়েকবার পুলিশ ঘটনাস্থলে গেলেও ওয়াল নির্মাণের কাজ অব্যাহত রয়েছে তা ঘটনাস্থলে গিয়ে দেখা যায়।

এ বিষয়ে তানজিল হোসেন পরান বলেন-‘আমি জমিটি খরিদ করেছি, কাগজপত্র রয়েছে। তথাপিও তারা যদি আদালত করে পায় আমি জমি ছেড়ে দেবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com