মুহম্মদ আবুল বাশার: ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের উদ্দোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৭ মে উদযাপন করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক তুখোর ছাএনেতা আলহাজ্ব শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান এ অনুষ্টানের নেতৃত্ব দেন। বিভাগীয় শহরের রাস্তা দিয়ে নেতৃবৃন্দ জননেএী শেখ হাসিনার প্রশংসা সম্বলিত স্লোগান দিয়ে মুখরিত করেন। শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান বলেন জননেএী শেখ হাসিনা উনার দিক নির্দেশনায় বর্তমান সরকার দেশকে বিভিন্ন স্তরে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন। জনগণ উন্নয়নের সুফল উপভোগ করছে।এসময় আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটন, যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক সহ যুবলীগেব নেতা কর্মি সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।