শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় ভুমি সেবা সপ্তাহ-২০২২ পালিত

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ১০.০৭ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। গতকাল দিন ব্যাপী এ উপলক্ষে র‌্যালী,আলোচনসভা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
সহকারী কমিশনার (ভূমি) এস.এম মুস্তাফিজুর রহমান বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশিত সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ভূমি অফিসে না এসেও ডিজিটাল ভূমি সেবা গ্রহন- এ প্রতিপাদ্য সামনে রেখে চলমান নানা কার্যক্রমের অগ্রগতি সাধিত হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুুত নি®পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যা¤িপং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার, মুজিববর্ষের ঘর নির্মাণেও খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাতমহল ইজারা প্রদান, ভিপি স¤পত্তির লিজ নবায়নের ফি আদায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, খাল ও ছড়া উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন ১৯-২৩ মে ভূমি সেবা সপ্তাহ উদযাপনে উপজেলা ভূমি অফিস ব্যাপক প্রস্তুতি নিয়েছে।মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা স¤পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com