শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীতে নিজ ঘরে মা ও দুই সন্তান হত্যাকাণ্ডের শিকার।

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ৪.০৯ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ  নরসিংদী জেলার বেলাবো উপজেলায় গতরাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মা ও তার দুই সন্তান।

গতরাতে কোন এক সময় মাথায় ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন জানান,ঘটনাটি ঘটেছে উপজেলার বাবলা গ্রামে।

হত্যাকাণ্ডের শিকার রহিমা শেখ (৩৫) সে পেশায় দর্জি ছিলেন।

তার দুই সন্তানের মধ্যে ছোট মেয়ের ৬ বয়স,আর বড় ছেলের বয়স ছিল ১২ বছর।

ঘর থেকে কিছু খোয়া যায়নি বলে জানা যায়।পুলিশ হত্যাকাণ্ড ঘটায় নিহত নারীর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
তবে এ ঘটনার পেছনে কারণ কী কিংবা কে বা কারা ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও কিছু জানতে পারেনি।

যেভাবে ঘটনা প্রকাশ পায়ঃ-

পুলিশ ও এলাকা বাসী সূত্রে জানা যায় নিহত রহিমা শেখের একজন গ্রাহক রবিবার সকাল আটটার দিকে রহিমা শেখের বাড়িতে এসেছিলেন কাপড় সংগ্রহ করতে।

সেসময়ে তিনি দরজার নিচে দিয়ে রক্ত গড়িয়ে আসতে দেখে ভয়ে চিৎকার করে উঠলে প্রতিবেশীরা এসে জড়ো হন। তারা ঘরে ঢুকে তিনজনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান।

এরপর এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ গুলো উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেন বলে জানাম বেলাবো থানার ওসি।

তিনি আরো জানান, দুই ছেলে মেয়ের মধ্যে বড় ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো,তবে কিছুদিন ধরে তার পড়াশুনা বন্ধ ছিল।

ছোট মেয়েটি এখনো স্কুলে যাওয়া শুরু করেনি।
মৃতদেহ উদ্ধারের সময় বাড়ির গৃহকর্তা ঘটনার সময় বাড়িতে ছিলেন না,তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি।

গতরাতে তিনি ঢাকার কাছে গাজীপুরে অবস্থান করছিলেন বলে জানা যায়। নিহতের স্বামী খবর পেয়ে দুপুরে নরসিংদী আসার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com