শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইতিহাসে আজকের এই দিন।

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ২.৫৯ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২২ মে ২০২২ শনিবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন।

এক নজরে ইতিহাসের পাতায় ২২ মে ঘটনাবলি:

১৫৪৫- আফগান সম্রাট শের শাহ নিহত হন।

১৮৯৭- টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

১৯২৭- চীনের নানশানে প্রজন্ড ভূমিকম্পে দুই লাখ মানুষের প্রাণহানি।

১৯৩৯- জার্মানির বার্লিনে ইতালি ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।

আজকে যাদের জন্ম হয়:

১৭৭২- প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায়। হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। বাংলার নবজাগরণের আদি পুরুষ। তিনি একজন বাঙালি দার্শনিক। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। ভারতে দীর্ঘকাল যাবৎ বৈষ্ণব বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মাহুতি দিতে বাধ্য করা হত। ১৮৩৩ সালে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হন এবং প্রায় ৮ দিন জ্বরে ভুগে ২৭ সেপ্টেম্বর মৃত্যবরণ করেন।

১৮২২- বাঙালি লেখক,সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র।

১৮৫৯- স্কটিশ সাহিত্যিক, শার্লক হোমসের গল্পসমূহের জন্য বিখ্যাত আর্থার কোনান ডয়েল।

১৯১৭- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী সুনীতি চৌধুরী ঘোষ। বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্ম তার। কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মি. স্টিভেন্সকে ১৯৩১ সালে ১৪ ডিসেম্বর বিপ্লবী সুনীতি চৌধুরী ও শান্তি ঘোষ হত্যা করেন। নাবালিকা এই দাবীতে বিচারে শান্তি ও সুনীতি চৌধুরীর দ্বীপান্তর দণ্ড হয়। তারা হাসিমুখে কারাবরণ করেন। পিতার সরকারি পেনশন বন্ধ করে দেওয়ায় তার পরিবারকে অবর্ণনীয় বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। তার দুই ভাইয়ের জেল হয়। ছোট ভাই অনাহারে রোগাক্রান্ত হয়ে মারা যান। গান্ধীজির চেষ্টায় মুক্তি পান শান্তি ঘোষের সাথেই ১৯৩৯ সালে। পড়াশোনা করে এম.বি পাশ করেন এবং ডাক্তার হিসেবে জনদরদী কাজে আত্মনিয়োগ করেন। নিঃস্বার্থ ভাবে দুস্থ ও দরিদ্র মানুষের সেবা ছিল তার ব্রত।

আজকে যাদের মৃত্যু হয়:

১৮৮৫- ফরাসি সাহিত্যক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী ভিক্টর হুগো।

১৮৯৮- মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী এডওয়ার্ড বেলামি।

২০১১- ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ চিদানন্দ দাসগুপ্ত।

২০১৮- বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক তাজিন আহমেদ।

(ডিএমপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com