শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে তারাকান্দায় ফরিং ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর।

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ১২.৫৫ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের তারাকান্দায় ঝড়ে একটি বৈদ্যুতিক লাইনের তার ঝুলে গিয়েছিল। সেখানে পাখির বাচ্চার জন্য ফড়িং ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফ মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বিসকা ইউনিয়নের চান্দপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

শুক্রবার (২০ মে) সন্ধ্যার দিকে ওই ইউনিয়নের ঘিটুয়ারী গ্রামের চক্ষু হাসপাতাল সংলগ্ন এই ঘটনা ঘটে।

বিসকা ইউনিয়নের চেয়ারম্যান সাকের আহমেদ বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ঝড়ে ওই গ্রামের মৃত সাজিদ মিয়ার বিদ্যুতের তার ঝুলে যায়। শুক্রবার সারাদিন পার হলেও কেউ ওই বিদ্যুতের লাইন ঠিক করেনি। পাশের চান্দপুর গ্রামের রুহুল আমিনের শিশু ছেলে শরীফ মিয়া পাখির বাচ্চা লালনপালন করতো। বিকেলের দিকে সেই পাখির বাচ্চাকে খাওয়ানোর জন্য ফড়িং ধরতে গিয়ে ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

তিনি আরও বলেন, স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই শিশুর মা-বাবাকে খবর দেয়। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে শিশুর বাবা-মা এই বিষয়ে থানায় অভিযোগ করবেন কি না এখনো জানা যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে জানতে ওই বিদ্যুতের তারের মালিক মৃত সাজিদ মিয়ার ছোট ভাই এমদাদুল হকের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com