শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সহজ কিছু আমল জেনে নিন।

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ১২.৪৫ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

সহজ কিছু আমল জেনে নিন।

►    প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করলে  জান্নাতের আটটি দরজার যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।

►    মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত ইশরাকের সালাত আদায় করলে আপনি প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও একটি ওমরাহর সওয়াব পাবেন।

►    জামাতে ইমামের প্রথম তাকবিরের সঙ্গে ৪০ দিন সালাত আদায় করলে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন।

►    জুমার দিন গোসল করে হেঁটে আগে আগেই মসজিদে গিয়ে ইমামের পাশাপাশি বসে মনোযোগের সঙ্গে খুতবা শুনলে বাড়ি থেকে   হেঁটে আসার প্রতি কদমে এক বছর সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া এবং এক বছর টানা সিয়াম পালন করার সওয়াব পাবেন।

►   প্রতি রাতে সুরা মুলক পাঠ করলে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন।

►    সুরা ইখলাস তিনবার পড়লে  কোরআন খতমের সওয়াব পেতে পারেন।

►    সকালে ও বিকেলে ১০০ বার করে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করলে মহান আল্লাহ আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন।

►    সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করলে  কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না।

►    বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করলে মহান আল্লাহ নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।

►    নারীরা পাঁচ ওয়াক্ত সালাত , রমজানের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর আনুগত্য করার বিনিময়ে জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।

(ডিএমপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com