শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের আদালত গণধর্ষণের দায়ে সাত বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ১০.২১ এএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক নারীকে ধর্ষণের দায়ে, একটি বিশেষ আদালত সাত বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ওই বাংলাদেশি নারীকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর, শুক্রবার (২০ মে) বিশেষ আদালত আরও দুইজনকে যথাক্রমে পাঁচ বছর ও ২০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

গত বছর এ ঘটনায় করা মামলায়, পুলিশের অভিযোগপত্র থেকে দু’জনকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলার অন্য দুই অভিযুক্ত ভারতের ফরেনার্স অ্যাক্টের অধীনে অপরাধের জন্য, ৯ মাসের সাধারণ কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। অন্য একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে ।

এক আইনজীবী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘মামলায় অভিযোগভুক্ত ১২ জনের মধ্যে ১১ জন এবং ধর্ষণের শিকার নারী অবৈধ বাংলাদেশি অভিবাসী।

গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, ভারতীয় কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। পরবর্তীতে, বেঙ্গলুরু পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে, তদন্তকারীদের শহরে একটি আন্তঃসীমান্ত মানব পাচারের র‌্যাকেট বের করতে সাহায্য করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com