বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর কোরিয়ার হুমকিতে প্রতিরোধ সক্ষমতা জোরদার করার আভাস দিলেন বাইডেন ও ইয়ুন।

  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২, ২.৫৬ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সামরিক উপস্থিতি আরও দৃঢ় করার ব্যাপারে ইঙ্গিত করেছেন।

শনিবার সোওল-এ এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “আমাদের ঘনিষ্ঠতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার বিষয়ে প্রেসিডেন্ট ইয়ুন ও আমি আজ অঙ্গীকার করেছি। যার মধ্যে আমাদের প্রতিরোধ সক্ষমতা জোরদার করা এবং কোরিয়ো উপদ্বীপকে পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্তকরণ করার মাধ্যমে, কোরিয়া গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রের (উত্তর কোরিয়া) হুমকি মোকাবেলার বিষয়টিও রয়েছে।” দক্ষিণ কোরিয়া ও জাপানে ছয়দিনের সফরের প্রথম অংশে দক্ষিণ কোরিয়া সফর করছেন বাইডেন।

দোভাষীর মাধ্যমে ইয়ুন বলেন, “কোরিয়া গণপ্রজাতন্ত্রের (দক্ষিণ কোরিয়া) প্রতিরক্ষা এবং উল্লেখযোগ্য সম্প্রসারিত প্রতিরোধ সক্ষমতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইস্পাতদৃঢ় অঙ্গীকারের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন আবারও আশ্বস্ত করেছেন।” সম্প্রসারিত প্রতিরোধ বলতে বোঝায় যে, যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের প্রতিরক্ষায় নিজেদের সামরিক সক্ষমতার সবটাই ব্যবহার করবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক, প্রচলিত অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা। ।

সম্মেলনের পর প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুযায়ী, উভয় প্রেসিডেন্ট “কোরিয়া উপদ্বীপ ও তার আশপাশে যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণের পরিধি ও মাত্রা বৃদ্ধি করার বিষয়ে” আলোচনা আরম্ভ করতে সম্মত হয়েছেন। একই সাথে, উত্তর কোরিয়ার “অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের” প্রেক্ষাপটে, “প্রতিরোধ জোরদার করার জন্য নতুন বা অতিরিক্ত পদক্ষেপ চিহ্নিত করতেও” অঙ্গীকার করেছেন দুই প্রেসিডেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com