শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী অপহরণ, চারদিনেও উদ্ধার হয়নি !

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ১১.৩৪ পিএম
  • ৪৭২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ  লক্ষ্মীপুরে স্কুলছাত্রী অপহরণের চারদিন পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে।

সদর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে- চররুহিতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নূর হোসেনের মেয়ে স্থানীয় মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফারজানা আক্তার(১৭)কে একই এলাকার বেলাল হোসেনের ছেলে রাহুল (১৯) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এই নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিশ বৈঠক হয়। তাতে রাহুল আরো বেপরোয়া হয়ে ওঠে। সে তার সঙ্গীয় দোসর মুন্না(১৮), মফিজের ছেলে মিহান(১৭)সহ কিশোরগ্যাং দিয়ে গত মঙ্গলবার ফারজানা আক্তারকে রাতের অন্ধকারে ঘর হতে তুলে নিয়ে যায়।

এনিয়ে লক্ষ্মীপুর সদর থানায় ফারজানার বড় ভাই মোঃ সুমন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ ও তৎকাজে সহায়তার অপরাধে মামলা দায়ের করেন।

বাদী সুমন এ প্রতিবেদককে জানান-‘মামলা দায়ের করার পর নাম্বারহীন সফটওয়ারের মাধ্যমে মোবাইলে রাহুল কল দিয়ে হুমকি-ধমকি দিয়ে বলে-কেন মামলা করেছি, এর শাস্তি আমাকে পেতেই হবে!’

এই নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান বলেন-‘থানায় মামলা হয়েছে, ভিকটিম উদ্ধারে আমরা কাজ করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com