শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ১১.২১ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

আল-মনসুর, ঠাকুরগাঁও,রুহিয়া প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও(দেবিডাঙ্গা) গ্রামের রিয়াজুল ইসলাম(৪১) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার(২০মে) রিয়াজুল ইসলাম এবং তার বড় ছেলে বিপুল ইসলাম (১৮) মিলে বোরো ধান কাটতে মাঠে যায়। দুপুর ১ টার দিকে প্রচন্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হলে ধানের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা হয় কিন্তু কিছুদুর আসতে না আসতে বিকট শব্দে বজ্রপাত রিয়াজুল ইসলামের উপর পড়লে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বড় ছেলে জানান, আমি এবং বাবা ধানের বোঝা নিয়ে আসতেছিলাম। হঠাৎ মেঘের বিকট শব্দে পিছনে তাকিয়ে দেখি বাবা আইলের পাশে পড়ে আছে। তৎক্ষনাৎ বাবাকে দেখি তিনি অচেতন। মৃতের চাচা,আব্দুস সাত্তার (প্রধান শিক্ষক) জানান, ঘটনার পর পর ছুটে গেছি। দেখি তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। এদিকে উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য জনাব হুমায়ূন কবির বিপ্লব জানান, যেহেতু ঘটনাটি জুম্মার নামাজের সময় ঘটেছে, তাই নামাজের পর পরই আমি ঘটনা স্থলে যাই এবং রিয়াজুল ইসলামকে মৃত দেখতে পাই। মৃত ব্যক্তির ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com