শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাফ্ফার চৌধুরীকে ‘কলম হিরো’ উপাধিতে ভুষিত।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ২.৪৮ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

প্রখ্যাত সাংবাদিক,লেখক,কলামিস্ট প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীকে ‘কলম হিরো’ উপাধিতে ভুষিত করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। শুক্রবার সকালে সংগঠনের এক ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ তাঁকে এ সম্মানে ভুষিত করেন।

সংগঠনের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সভার শুরুতেই আব্দুল গাফফার চৌধুরী ইহলোক ত্যাগ করায় বিএমএসএফ এর পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহণ করে তাঁর সম্মানে সর্বসম্মতিক্রমে ‘কলম হিরো’ উপাধিতে ভূষিত করা হয়।

এসময় বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, সাংগঠনিক সম্পাদক হাসনাত তুহিন, আব্দুল হাকিম সাগর,সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ সাগর, আব্দুল্লাহ আল মামুন আনসারী, ট্রাস্টি বোর্ড সদস্য আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় নেতা বেলায়েত হোসেন বাচ্চু, জেমস রহিম রানা, ওয়াহিদুজ্জামান আরজু, শহিদুল ইসলাম, আফছার উদ্দিন মৃধা, হারুন আর রশীদ, রেজা নওফেল হায়দার, দেলোয়ার ইবনে হোসেন, আদিত্য জাহিদ, রেজাউল করিম রাজু, অমরেশ দত্ত জয়, আব্দুল আওয়াল প্রমুখ নেতৃবৃন্দ আলোচনা করেন।

এছাড়াও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে মেয়াদ উত্তীর্ন শাখাগুলোতে কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বাকি সিদ্ধান্তসমুহ লিখিত আকারে জানিয়ে দেয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। আড়াই ঘন্টাব্যাপী আলোচনায় সাংগঠনিক বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com