দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় গত ৯ মে নবম শ্রেণির এক ছাত্রী অপহৃত হয়। অপহরণের ১০ দিন পর ওই ছাত্রীকে উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ। এ সময় অপহরনের অভিযোগ সজীব (২০) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার সজিবকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সজীব উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশ ভাষ্য, গত ৯ মে রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সোমাইয়া আক্তারকে (১৪) উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সজীব। স্কুল ছুটির দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সোমাইয়া বাড়ি ফিরে না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে জানতে পারে সজীব তাকে অপহরণ করেছে। পরে বাদী ৯মে রাতেই ওই স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গফরগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
১০ দিন পর বুধবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাইন্দাইন গ্রাম থেকে অপহৃত সোমাইয়াকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী সজীবকেও গ্রেফতার করা হয়।