শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুলিশের বিরুদ্ধে আইনজীবীর সহকারিকে মারপিটের অভিযোগ।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ৯.৩১ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  নওগাঁর মহাদেবপুর থানার এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে আইনজীবীর সহকারিকে মারপিটের অভিযোগ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর এ অভিযোগ করেছেন মহাদেবপুর উপজেলার চান্দাশ পশ্চিমপাড়ার আনছার আলীর ছেলে আইনজীবী সহকারি (শিক্ষানবিশ) কাওছার আলম।

তিনি অভিযোগ করেন, চান্দাশ ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক কোনো প্রকার অভিযোগ ছাড়াই গত ৫ মে অতর্কিতভাবে কাওছার আলমের বাড়িতে প্রবেশ করে। ভাত খাওয়া অবস্থায় কাওছারের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আইনজীবী সহকারি কাওছারকে মারপিট করেন এসআই খালেক।

মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলেও ওই আইনজীবী সহকারিকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কাওছার আলম অভিযোগ করেন, এসআই খালেক তাকে বেধড়ক মারপিট করেছে। হুমকি দিয়ে বলেছে, হাজারো আইনজীবী সহকারি আমার পকেটে থাকে। আমি কেমন পুলিশ, এটা ওসি, এসপি সবাই জানে। এর জীবন দু-চারটা মামলায় জড়িয়ে দিলেই শেষ।

স্থানীয়রা এগিয়ে এসে মারপিটের কারণ জানতে চাইলে এসআই খালেক ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়, আক্তার বানু নামের এক নারী জমিজমা সংক্রান্ত বিষয়ে অভিযোগ দিয়েছে, সরকারি কাজে বাঁধা দিলে আপনাদেরও খবর আছে। তবে ওই মুহুর্তে কোন লিখিত অভিযোগ বা কাগজপত্র এসআই খালেক স্থানীয়দের দেখাতে পারেননি বলে অভিযোগ করেন মারপিটের শিকার কাওছার। তিনি বলেন, এসআই খালেকের বাসায় যাতায়াত রয়েছে ওই নারীর।

গত ৮ মে সুবিচার চেয়ে পুলিশ সুপার বরাবর এবিষয়ে লিখিত অভিযোগ করা হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে মারপিটের ঘটনা অস্বীকার করে মহাদেবপুর থানার এসআই আব্দুল খালেক বলেন, আক্তার বানুর জমিজমা সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে কাওছারকে জিজ্ঞেসা করেছি মাত্র। তাকে মারপিট করা হয়নি।

আইনজীবী সহকারি কাওছার আলম বলেন, আমার পৈতৃক সুত্রে পাওয়া দীর্ঘদিন দখলে থাকা সম্পত্তি নিয়ে শরিকদের সাথে বিরোধ হওয়ায় মহাদেবপুর সহকারি জজ আদালতে ২২৪/১২ (বাটোয়ারা) মামলা চলমান রয়েছে। ওই মামলায় আমরা ১-৪ নং বিবাদী। মামলা চলাকালীন অবস্থায় মফেজান-শমসের এর পুত্রবধূ আক্তার বানুর কথায় প্রভাবিত হয়ে এসআই খালেক আমাকে মারপিট করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com