শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কামরাঙ্গীরচরে এজমালি সম্পত্তির ঘর ভাঙার চেষ্টা:বাধা দেয়ায় হুমকি-ধমকি দেয়ার অভিযোগ।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ৪.২৯ এএম
  • ৫২২ বার পড়া হয়েছে

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর কামরাঙ্গীরচরে এজমালি সম্পত্তির একটি টিনশেড ঘর ভেঙে নতুন ইমারত করার কাজে বাঁধা দেয়ায় হুমকি-ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মুহম্মদ ওয়াহিদ উল্লাহ নামে এক ব্যক্তি এ ঘটনার ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওয়াহিদ উল্লাহ জানান, কামরাঙ্গীরচরের চরকামরাঙ্গী মৌজার ঢাকা সিটি জরিপের ২৭৮৭ নং খতিয়ানের ১১৩৮২ নং দাগের ০১০২ অযুতাংশ ভূমি ও তার উপরে থাকা একটি টিনশেডের একটি অংশের মালিক হলেন তার স্ত্রী মোসা: শামীম আক্তার। তিনি ওই সম্পত্তি পৈত্রিক সূত্রে পেয়ে তার স্বামী ওয়াহিদ উল্লাহকে আমমোক্তার নিযুক্ত করেন। সম্পত্তির একটি অংশ কামরাঙ্গীর চরের ব্যাটারিঘাট এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী জয়নব বিবি অন্য দুই ওয়ারিশের কাছ থেকে কিনেন বলে ওয়াহিদ উল্লাহ জানতে পারেন। জয়নব বিবি তার স্বামী ও ছেলের সহায়তায় ওই টিনশেড ঘরটি ভেঙে ফেলার চেষ্টা করলে ওয়াহিদ উল্লাহ আদালতের দ্বারস্থ হন। আদালত ঘর না ভাঙার জন্য নির্দেশ দেন। এ বিষয়ে রাজউক ও সিটি করপোরেশনেও চিঠি দেয়া হয়। কিন্তু জয়নব বিবি আদালতের নির্দেশসহ সব কিছু লঙ্ঘন করে ওই টিনশেড ঘর ভেঙে সেখানে নতুন ইমারত করার কথা জানালে ওয়াহিদ উল্লাহ বাঁধা দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মে ওয়াহিদ উল্লাহকে হুমকি ধমকি দেয়া হয়। এ ব্যাপারে তিনি ১৪ মে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। তিনি প্রশাসনের নিকট জীবনের নিরাপত্তারও দাবি করেন।

এ বিষয়ে ওয়াহিদ উল্লাহ সাংবাদিকদের বলেন, আদালত যে ফয়সালা দিবে তিনি তা মেনে নেবেন। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে সেখানে যাতে নতুন কোনো স্থাপনা করার জন্য টিনশেড ঘরটি ভেঙে ফেলা না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com