মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সকাল-সন্ধ্যা হরতালে মাঠে থেকে প্রতিহত করবে আওয়ামী লীগ

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ১১.১৯ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মাঠে থেকে প্রতিহত করবে আওয়ামী লীগ।
আজ শনিবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বাসস এর কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির ডাকা জনস্বার্থ বিরোধী হরতাল কঠোর ভাবে দমন করা হবে। প্রতিটি এলাকায় আমাদের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে হরতাল প্রতিহত করবে।
তিনি বলেন, জনগনের জানমাল রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা করার দরকার তাই করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রয়োজনে আইন শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করবে।
হানিফ বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সবাই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কারচুপির কথা প্রার্থীরা নিজেরাও কিন্তু বলতে পারেনি। এরপরও শুধু পরাজয়ের আশঙ্কায় বা নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তে তড়িঘড়ি করে হরতাল ডেকে বিএনপি তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ দিয়েছে।
প্রসঙ্গত ঢাকার দুই সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com