বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিমান দুর্ঘটনা: চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি সম্ভবত ইচ্ছে করেই বিধ্বস্ত করা হয়েছে, বলছে যুক্তরাষ্ট্রের মিডিয়া।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ১২.৩৪ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে কোন দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবেই চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি মাটিতে ফেলে বিধ্বস্ত করা হয়েছিল।

ফ্লাইটের তথ্য সেরকমই ইঙ্গিত দিচ্ছে বলে তদন্তকারীরা তাদের জানিয়েছেন। তারা বলছেন যে বিমানে যান্ত্রিক কিম্বা কারিগরি কোন ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে রিপোর্টে এসব কথা বলা হয়েছে।

গত মার্চ মাসে বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটটি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং থেকে গুয়াংঝু শহরে যাচ্ছিল।

এসময় বিমানটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হলে ১৩২ জন আরোহী ও ক্রুর সবাই নিহত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার দু’মাস পর এখন এধরনের চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে যাতে বলা হচ্ছে বিমানটি ইচ্ছে করেই নাক বরাবর নামিয়ে আনা হয়েছে।

“ককপিটের কেউ একজন বিমানটিকে যা করতে বলেছিল বিমানটি সেটাই করেছে,” বলছে ওয়াল স্ট্রিট জার্নাল, তারাই প্রথম এই রিপোর্টটি প্রকাশ করেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন এবং প্রাথমিক রিপোর্ট তৈরির সঙ্গে যুক্ত আছেন এমন একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে একথা উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে বলা হচ্ছে, দুর্ঘটনা স্থল থেকে যে ফ্লাইট রেকর্ডার বা ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিমানটিকে অনেক খাড়াভাবেই নিচের দিকে নামিয়ে আনা হয়েছিল।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ বলছে, ইচ্ছাকৃতভাবেই বিমানটি বিধ্বস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com