শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মহিলা ইউপি সদস্য কতৃক সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ৪.৫৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

আল মুনসুর,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মোছাঃ আনোয়ারা বেগম কর্তৃক দৈনিক সকলের বার্তার ক্রাইম রিপোর্টার আল মোমিন ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নবিন হাসানের নামে করা মিথ্যা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পালন করেছে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজ।

১৮ মে (বুধবার) বিকেল ৩ টায় চিলারং ইউনিয়ন পরিষদ কার্যালয় এর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়

উক্ত মানববন্ধনে বিশ্ব সংবাদের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ পাভেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি কুদরত আলী, দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাইমন হোসেন, সাপ্তাহিক বাংলার বর্ণমালা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি দুলাল হোসেন রিফাত, বিশ্ব সংবাদ ডটকম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: রুবেল হোসেন, দৈনিক গনতদন্ত পত্রিকার জেলা প্রতিনিধি রুবেল খান , বিশ্ব সংবাদ ডটকমের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন, বিশ্ব সংবাদ ডটকমের জেলা প্রতিনিধি নিশাত চন্দ্র বর্মন, দৈনিক লোকায়নের ঠাকুরগাঁও প্রতিনিধি দুলাল হোসেন, সংবাদ সারাক্ষণের ঠাকুরগাঁও প্রতিনিধি আল-মনসুর, দৈনিক দেশসেবা ও আপডেট টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা হল সমাজের আয়না তাদের মাধ্যমে যত দুর্নীতি ও অপকর্মের খবর সমাজে উঠে আসে কিন্তু সেই দুর্নীতি ও অপকর্মের খবর তুলতে গিয়ে ঠাকুরগাঁওয়ের যে দুইজন সাংবাদিকের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে তা না হলে কঠিন আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

পরে মানববন্ধন শেষে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সাংবাদিক ও সুশীল সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com