শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিএমএসএফ তিতাস উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক সাগর- সদস্য সচিব জুয়েল।

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ৩.৪০ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ তিতাস,কুমিল্লা, বুধবার, ১৮ মে,২০২২: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুমিল্লার তিতাস উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ১১টায় তিতাস প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ১৫ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক খবর এর কুমিল্লা উত্তর প্রতিনিধি মোঃ সামসুদ্দিন আহমেদ সাগরকে আহ্বায়ক ও দৈনিক মানবজমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মোঃ জুয়েল রানাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো.আলমগীর হোসেন (দৈনিক মুক্ত খবর), সদস্য কবির হোসেন (দৈনিক আজকের পত্রিকা), মহসিন হাবিব (দৈনিক যুগান্তর), মো.আসলাম (ইনকিলাব), মো.নাঈম সরকার (ডাক প্রতিদিন), আব্দুর রহমান (বাংলাদেশ সমাচার), মোঃ সাকিব হোসেন (ভোরের সময়), মোঃ শরিফ আহমেদ সুমন ( আমাদের সময়), মাসুম বিল্লাহ (আলোকিত সকাল), মোঃ কামরুল হাসান সরকার (সাপ্তাহিক বাংলা বার্তা), হুমায়ুন কবির কাজল (বর্তমান দিন), আপেল মাহমুদ (দৈনিক পরিক্রমা বাংলাদেশ) ও মোঃ রাকিবুল ইসলাম রিপন( সাপ্তাহিক গ্রাম বাংলার খবর)।

গঠিত কমিটি অনুমোদনের জন্য বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি বরাবরে পাঠানো হয়েছে।

নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com