শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভিন্ন আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ৩.২৩ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) সকালে টাউন হল প্রাঙ্গনে অস্থায়ী বেদীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসমূহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, জেলা পরিষদের প্রশাসক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সহ সভাপতি অ্যাডভোকেট অ্যাডভোকেট কবির উদ্দিন ভুইয়া, মোমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল।

এ সময় সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাসার ভাষাণী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আইনুল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মো. রাহাত খান, শাহ শওকত ওসমান লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট এ বি এম নূরুজ্জামান খোকন, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com