শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ২.৩০ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

সূত্র ডিএমপিঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো বেলাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন।

মঙ্গলবার (১৭ মে ২০২২) তেজগাঁও শিল্পাঞ্চল থানার মিনি ট্রাক স্ট্যান্ড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা জানান, একটি নীল রঙের ট্রাকে দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা মোড়ে চেকপোস্ট স্থাপন করে। কাঙ্ক্ষিত ট্রাকটি আসলে থামার জন্য সংকেত দেয়া হয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানো হয়। এসময় ড্রাইভিং সিটে বসা বেলাল ও পাশের সিটে বসা অবস্থায় আনোয়ারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা বিভিন্ন মাদক কারবারিদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com