শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জবির হল প্রোভোস্টের বিরুদ্ধে অপপ্রচার।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭.৪৯ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগমের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

মঙ্গলবার (১৭মে) সকালে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম তার বিরুদ্ধে অপপ্রচার তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

অপপ্রচার তথ্যের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে শামীমা বেগম বলেন,গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন সংবাদিক প্রতিনিধির সাথে আমার কথা হয়েছিল। তাদের আমি হলের অপরিচ্ছন্নতা ও ক্যান্টিরের খাবারের বিষয় গুলো সম্পর্কে বলেছি। কিভাবে আমাদের হলের খাবারের মান এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো যায় তা নিয়ে কথা বলেছিলাম। তার আগের দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গিয়েছিলাম সেখানকার হলের পরিবেশ খুবই মনোরম ও সুন্দর ছিল। এমনকি হলের মেঝেতে একটি ট্যিসু পেপার পর্যন্ত দেখা যায় নি। এদিকে আমাদের হলের মেয়েরা ডাস্টবিনে ময়লা ফেলে না, পানির ড্রেসিংয়ে খাবারের অবশিষ্ট অংশ ফেলে রাখে। এজন্য পানির ড্রেসিংয়ে খাবারের অবশিষ্ট অংশে ড্রেসিং ব্লকসহ বিভিন্ন সময়ে আমাদের ভোগান্তিতে পড়তে হয়। ঢাবির হলের পরিবেশের চিত্র ও জবির হলের অপরিচ্ছন্ন পরিবেশের চিত্র তাদের কাছে তুলে ধরেছিলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পরিষ্কার আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অপরিষ্কার, এজন্য তারা পিছিয়ে, তাদের দিয়ে কিছু হবে না এরকম কোন কিছুই আমি তাদের বলেনি। সাংবাদিকগন কেন, কী কারনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে তা আমার জানা নেই। আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী জানে, শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন অভিযোগ আমি কখনোই করতে পারি না।

তিনি আরোও অভিযোগসহিত বলেন, হলের ভিতরে বাহিরের কোন শিক্ষার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষেধ থাকা সত্ত্বেও আমাকে না জানিয়ে দুইজন ছাত্র সাংবাদিক হলে প্রবেশ করে ক্যান্টিনে খাওয়া-দাওয়া করেছে।

ইতিমধ্যে অপপ্রচারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন নিউজ পোর্টালে, ফেসবুক গ্ৰুপে, বিভিন্ন পেইজে ট্রল করতে দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com