দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ইসলামপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে ৪ সন্তানের জননী রাশেদা বেগম (৩৫) নামের এক নারী আত্মহত্যা করেছে। সোমবার (১৬ মে) দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী কমিউটার ট্রেনটি ইসলামপুর মেলান্দহ উপজেলা সীমানা দক্ষিণ দরিয়াবাদ এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে মুহুর্তেই তিনখন্ড হয়ে যায়। ওই নারী মেলান্দহ উপজেলার হাতিজা গ্রামের আব্বাছ শেখের কন্যা ও বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
পরিবার সূত্র জানায়, রাশেদা ছোট বেলা থেকেই মানষিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ২২ বছর আগে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সাজিমারা গ্রামে তার বিয়ে হয়। সে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। এ ব্যাপারে রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।