শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন আহমেদ।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭.৩৯ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের গৌরীপুরে অভ্যন্তরীন বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরীপুর খাদ্য গোদামে এ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নিকাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাবেক সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুকতাদির শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, গৌরীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ , মুক্তিযোদ্ধা সন্তান এবং জাতীয় শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক বিল্লাল হোসেন, প্রেসনিউজের প্রতিনিধি সাইফুল আলম,রিপোর্টার বাংলাটিভির ব্যুরোচিফ মাসুদ আলম প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান- বোরো মৌসুমে গৌরীপুর ও শ্যামগঞ্জ খাদ্য গোদামে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৯৯৩মেঃ টন ধান ও ৪০ টাকা কেজি দরে ১০ হাজার ৭৬০ মেঃ টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com