শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক ফসল পাটোয়ারী।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭.৩৬ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

বরগুনা, তালতলী উপজেলা প্রতিনিধিঃ আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সমাজসেবক বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট৷ ও ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন ফসল পাটোয়ারী। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা আবু ইউসুফ এর কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সাথে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী ফসল পাটোয়ারী বলেন, ইউনিয়নবাসীর কাছে আমি অতি চেনা মুখ। কারণ আমি ইউনিয়নের জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকার চেষ্টা করি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। তাছাড়া আমার দাদা এই নয়নের চেয়ারম্যান ছিল। আমার বাবা এই ইউনিয়নের জনপ্রতিনিধি না হয়েও এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ-কালভার্ট পর্যন্ত তিনি নিজের হাতে করেছেন। তাই আজ আমি পচাকোড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান বানায় তাহলে আমি তাদের একটি মডেল ইউনিয়ন উপহার দেবো। এটাই হবে আমার নির্বাচনী ইশতেহার। তিনি আরও বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

ঘোষিত তফসিল অনুসারে ভোট গ্রহণ আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বাছাই ১৯ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com