শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাঁচ গ্রামের লোকের একমাত্র ভরসা নদী পারাপারে রশিটানার নৌকা।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭.৩২ পিএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ জামালপুরের বকশীগঞ্জে পারাপারের জন্য ব্রীজ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে পনের গ্রামের পাচঁ হাজার পথচারী। নদী পার হওয়ার জন্য চরাঞ্চলের পাচঁ হাজার মানুষের একমাত্র ভরসা একটি খেয়া নৌকা।

স্থানীয় এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যেই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করা হলে ভোগান্তি কমবে চরাঞ্চলের কয়েক হাজার মানুষের।
সরজমিনে গিয়ে দেখা গেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। এই নদীটি মেরুরচর ইউনিয়নকে দুই ভাগে ভাগ করেছে। এই নদীর উপর ভাটি কলকিহারা থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় ২০০ মিটার লম্বা রশি টেনে নৌকায় পারাপার হতে হয় পথচারীদেরকে। এই নৌকা দিয়েই ভাটি কলকিহারা, দুর্গাপুর ,মাইছানির চর, ফকির পাড়া, গোয়ালেরচর সহ ইসলামপুর উপজেলা ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৫ টি গ্রামের মানুষ চলাচল করে থাকেন।

এই নদীর কারণে ভাটি কলকিহারা, মাইছানির চর, ফকির পাড়া গ্রাম সহ পনেরটি গ্রামের মানুষের যোগাযোগ সুবিধা না থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বিশ হাজার মানুষ। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। একারনে ওই চরাঞ্চলের কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করেও লাভের মুখ দেখতে পারেন না। একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে হলেও অতিরিক্ত সময় ব্যয় করে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হয়। ভাটি কলকিহারা বা মাইছানির চর গ্রামের কোন মানুষ কাজের জন্য উপজেলা শহরে যেতে হলে তাকে কমপক্ষে ২ ঘন্টা সময় বেশি নিয়ে যেতে হয়।

ব্রিজ নির্মাণ না হওয়ায় নারী,পুরুষ, বৃদ্ধ, শিক্ষার্থী সহ সবাই রয়েছেন চরম দুর্ভোগে। স্থানীয় এলাকাবাসীর ধারণা এই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হলে জনজীবনে যেমন দুর্ভোগ কমবে তেমনি অর্থনীতির গতিপথও দ্রুত বদলে যাবে।
অবহেলিত ভাটি কলকিহারা গ্রামের আবুল কালাম আজাদ জানান, এই নদীর কারণে আমরা এই এলাকার প্রায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হয়ে পড়েছি। অবহেলিত চরাঞ্চলে উন্নয়নের ছোঁয়া না থাকায় এই এলাকার মানুষ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বিছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে এই এলাকার মানুষ লাজুক পরিস্থিতির মধ্যে থাকায় এই এলাকার জীবনমান এখনো নিম্ন মুখী পরয়েছে।

মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক জনান, একটি ব্রিজের অভাবে স্থানীয় মানুষ নানামুখী সমস্যায় রয়েছেন। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি।

বকশীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো.শামছুল হক জানান, এই নদীর ওপর ১০০ মিটার দৈর্ঘ্যরে একটি ব্রীজ নির্মাণের জন্য ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্রীজ নির্মাণ করার জন্য দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আমরা আন্তরিকতাকতার সহিত কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com