শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোভিড-১৯ এর সার্টিফিকেট নিয়ে প্রতারণার অভিযোগে ৭ জন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৮.৩৪ পিএম
  • ৫১৭ বার পড়া হয়েছে

বিদেশগামী যাত্রীদের সাথে কোভিড-১৯ এর সার্টিফিকেট নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর বনানী থেকে ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন- জসিম উদ্দিন (২৮), মো. তারেকুল ইসলাম (২৬), মো. আলমগীর হোসেন (২০), মো. রিপন মিয়া (২৮), মো. আরিফুল ইসলাম (২০), আহম্মেদ হোসেন শাহাদাৎ (১৮) ও  মো. শামীম হোসেন (৩০)।

রোববার (১৫ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে এলিট ফোর্স র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এসব তথ্য জানান।

লে. কর্নেল আব্দুল মোমেন জানান, এসময় তাদের নিকট থেকে ৬ পাতা ভূয়া কোভিড-১৯ টেষ্টের পজেটিভ এবং নেগেটিভ সার্টিফিকেটের ফটোকপি, দু’টি বিকাশের মাধ্যমে টাকা আদান-প্রদানে ব্যবহৃত সিম কার্ড, তিনটি প্রবাসীদের মোবাইল নম্বর সম্বলিত টোকেন, একটি পেনড্রাইভ (যার মধ্যে আসামীদের ডাক্তার, স্টাফ ও নার্স হিসেবে পরিচয় দিয়ে প্রতারনামূলক কতোপকথোন রেকর্ডিং সংরক্ষিত রয়েছে), প্রতারণামূলকভাবে অর্জিত বিভিন্ন মূল্যমানের নগদ ৪১ হাজার ৮৬৯ টাকা, একটি ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড, ৮ টি মোবাইল ফোন, ২ টি হাতঘড়ি ও ২টি চশমা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সদস্যরা বিদেশগামী যাত্রীদের নিকট নিজেদের কোভিড-১৯ হাসপাতালের ডাক্তার, স্টাফ ও নার্স পরিচয় দিয়ে তাদের বিশ্বস্থতা অর্জন করত। পরবর্তীতে যাত্রীদের কোভিড-১৯ এর ভূয়া সার্টিফিকেট দিয়ে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগশাজশে একে অপরের সহযোগীতায় রাজধানীর বনানীসহ আশপাশের এলাকায় বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ এর সার্টিফিকেট দিয়ে লোকজনের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১ এর এডিশনাল এসপি মোহাম্মদ জাহিদ, সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ, এএসপি মো. রানাসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com