বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত গম রপ্তানি নিষিদ্ধ করেছে, ক্ষুব্ধ জি- সেভেন

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৮.২৫ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে, যখন কিছু দেশ গমের সরবরাহের ঘাটতি এবং দামের ঊর্ধ্বগতির চাপে পড়েছে; তখন ভারত, মার্চে রেকর্ড পরিমাণ উৎপাদনের পরও, শনিবার সরকারী অনুমোদন ছাড়াই গম রপ্তানি নিষিদ্ধ করেছে।

এই ঘোষণা, জার্মানিতে সাত শিল্পোন্নত দেশ, জি-সেভেনের কৃষিমন্ত্রীদের বৈঠকে তীব্রভাবে সমালোচিত হয়। তাঁরা বলেছে এই ধরনের পদক্ষেপ পণ্যের দাম বৃদ্ধির কারণে সৃষ্ট “সঙ্কটের আরও অবনতি ঘটাবে”।

জার্মানির কৃষিমন্ত্রী জেম ওজদেমির স্টুটগার্টে এক সংবাদ সম্মেলনে বলেন, যদি সবাই রপ্তানিতে কড়াকড়ি আরোপ করতে থাকে বা বাজার বন্ধ করতে শুরু করে, তাহলে তা সংকটময় পরিস্থিতির আরও অবনতি ঘটাবে ।

ফেব্রুয়ারিতে, ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর, সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্বব্যাপী গমের দাম বেড়েছে। রাশিয়া এর আগে, বিশ্বব্যাপী গম রপ্তানির ১২ শতাংশ সরবরাহ করতো।

সারের ঘাটতি এবং ফসলের কম উৎপাদনের কারণে শস্যের মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিকে উসকে দিয়েছে এবং দরিদ্র দেশগুলিতে দুর্ভিক্ষ ও সামাজিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।

ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত এবং ভারতের গম রপ্তানিতে নিষেধাজ্ঞার পর, ক্রমবর্ধমান সুরক্ষাবাদ দেখা দেয়ার উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভারত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। তারা বলেছে যে কম উৎপাদন এবং বিশ্বব্যাপী উচ্চমূল্যসহ,নানা কারণে তারা তাদের নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত। দেশটির বর্তমান জনসংখ্য ১৪০ কোটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com