শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না : খায়রুল কবির খোকন

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৮.০৫ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান ( তুরান)ফরিদপুর থেকেঃ

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে আওয়ামী সন্ত্রাস- দমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের কোর্ট চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ন মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন।
খায়রুল কবির খোকন বলেন, এই দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গর্ববোধ করেন উন্নয়নের রোডম্যাপ নিয়ে। তিনি বলেন রেমিট্যান্স বাড়ছে। অথচ বাংলাদেশে আজ একটি শিশু জন্মাচ্ছে ৯৮ হাজার টাকা ঋণ নিয়ে।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলেই দেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, বিএনপির জেলা কমিটির সদস্য আজম খান, খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।

২৩ সালে বাংলাদেশে আর কোন নীল নকশার নির্বাচন হতে দেবো না। আমাদের দাবিয়ে রাখার মতো কোন শক্তি তৈরি হয় নাই। হয় আমরা সফল হবো নইলে শহীদ হবো। শহরের বিভিন্ন প্রান্ত হতে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে বিক্ষোভ সমাবেশ যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com