শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে মা-মেয়েসহ নিহত ৩

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৬.০৫ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত এক জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।নিহতেরা হলো—বিথী, তাঁর মেয়ে জান্নাত মরিয়ম ও আব্দুল মান্নান।

উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ সকালে নওহাটা এলাকায় প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও শিশু জান্নাত মরিয়ম মারা যায়। এ ছাড়া আহত হন আরও দুজন।

ওসি জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে নিহত শিশুর মা বিথীও মারা যান। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com