ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি: উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি মো: আব্দুল খালেক শাহ্ এর ১৩ তম ওফাত দিবসে চরনিখলা বায়তুল আমান মসজিদে গতকাল শুক্রবার জুময়া নামাজের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পারিবারিকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পরিবারের জৈষ্ঠ্য সন্তান এ,কে,এম হারুন-অর-রশীদ ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সহ আরো অনেকেই ছিলেন।