শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেয়ের সাথে অভিমান করে ফাঁসির দড়িতে ঝুলে জীবন দিলেন স্কুল শিক্ষিকা।

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ১০.০০ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার, দাস নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা নেলির (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) রাত ১১টার দিকে কেন্দুয়া পৌরশহরের আরামবাগে ওই শিক্ষিকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন আসাদুল করিম মামুন জানান, নিহত মেহেরুন্নেছা নেলির বড় ভাইয়ের ফোন পেয়ে বাসায় যাই। দরজা ভেঙে রুমে ঢুকে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে একরুমে ও স্বামীকে আরেক রুমে আটকে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান মামুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত মেহেরুন্নেছা নেলি ছোটবেলা থেকেই রাগ-অভিমানী ছিলেন। রাতে দশম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে রাগারাগি করে তিনি আত্মহত্যা করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আইনি প্রক্রিয়া নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com