শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মচারীদের মানববন্ধন।

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৯.৪৪ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

আনোয়ারা আক্তার,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ পরিপত্র সংশোধন ও চুক্তিপত্র বাতিল করে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মকর্তাদেরকে ১৯৭২ সালের পর থেকে সরকারি প্রকল্পের নিয়মানুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে স্থানান্তরের নীতিমালার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে বেলা একটা পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিভাগীয় শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচী পালিত হয়। দুই ঘণ্টাব্যাপী কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহবায়ক শেখ আব্দুল্লাহ আল আমিন, সদস্য সচিব মো. এমদাদুল হক, ময়মনসিংহ জেলা সভাপতি ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. হাসিম উদ্দিন, বিভাগীয় সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান হৃদয়সহ জেলা নেতৃবৃন্দ।

বক্তারা জানান, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে চার হাজার ৫০০ ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেন। ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ করে সেন্টারের কর্মকর্তারা জীবিকা নির্বাহ করে আসছিলেন। ২০১৬ সালে ইউনিয়ন পরিষদে সরকারিভাবে হিসাব ‘সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদ সৃষ্টি করে নিয়োগ সম্পন্ন করায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তারা বেকার হয়ে পড়েন। বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নিজেদের লোক দিয়ে কাজ করায় অনেক সেন্টারের কর্মকর্তারা কাজ করার সুযোগ পাচ্ছেন না।

এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় ৮০ থেকে ৯০ ভাগ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এজন্য পরিপত্র সংশোধন ও চুক্তিপত্র বাতিল করে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মকর্তাদেরকে ১৯৭২ সালের পর থেকে সরকারি প্রকল্পের নিয়মানুসারে বেতন স্কেল ও রাজস্বখাতে স্থানান্তরের নীতিমালার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com