শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মানব সম্পদকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করতে পারলে ময়মনসিংহকে শ্রেষ্ঠ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৯.৪০ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, পশ্চাৎপদ ময়মনসিংহকে বদলে দেওয়ার জন্য মানব সম্পদকে ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করতে পারলে ময়মনসিংহ অঞ্চলকে পৃথিবীর শ্রেষ্ঠ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার উদ্যোগে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জেলা শাখার সভাপতি শাহাদাৎ হাসন খান হিলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগ সমিতির সভাপতি ম. হামিদ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মহাসচিব রাশেদুল হাসান শেলী, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়র সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর নজরুল ইসলাম, ইনস্টিটিউট অব স্টাডির প্রফেসর রাশেদুল আনাম, বিভাগীয় সাংস্কৃতিক ফোরামের মহাসচিব অ্যাডভোকট শাহ আশরাফুল হক জজ, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি সালিম হাসান ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তফা জব্বার বলেন, বাংলাদশের সাংস্কৃতিক ভিত ময়মনসিংহের মাটি থেকেই প্রোথিত হয়েছে। তাই পিছিয়ে পড়া ময়মনসিংহবাসী ও দেশের সংস্কৃতির বিকাশ ঘটাতে ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম কাজ করে আসছে। এ জন্য একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম উদ্যোগ গ্রহণ করে। কবি নজরুল বিশ্ববিদ্যালয় ট্রাস্ট গঠন করে নগদ অর্থ সংগ্রহ ও দশ একর জমি ক্রয় করে। যা একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নজিরবিহীন ঘটনা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগ হয়েছে সাত বছর কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com