বরগুনা: তালতলী উপজেলা প্রতিনিধিঃ আগামী ১৫ জুন বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পচাকোড়ালিয়া থেকে নৌকা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিতপ্রাণ রেজাউল করিম বাবুল পাটোয়ারী। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি জনমনে আস্থাভাজন ব্যক্তিত্ব। তৃণমূলে জনপ্রিয়তায় এগিয়ে থাকা বাবুল পাটোয়ারী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান পচাকোড়ালিয়া ইউনিয়নের মানুষও।
এ প্রসঙ্গে বাবুল পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা এরই মধ্যে তার পক্ষে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন। তাই তাকে দলীয় মনোনয়ন দিলে দ্বিধা-দ্বন্দ্ব দূর হয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।
বাবুল পাটোয়ারীর অনুসারীরা জানান,আগামী নির্বাচনে জয়ের স্বাদ পেতে হলে বাবুল পাটোয়ারীর কোনো বিকল্প নেই। তাকে মনোনয়ন দেওয়া হলে এই ইউনিয়নে আওয়ামী লীগের জয় নিশ্চিত।
এলাকার একাধিক ভোটাররা বলেন, বাবুল পাটোয়ারী আমাদের আস্থাভাজন ব্যক্তিত্ব। বিগত দিনে তিনি নির্বাচিত কোন প্রতিনিধি না হয়েও এই ইউনিয়নে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। মাটির রাস্তা, ইঁটের রাস্তা,ব্রিজ, কালভার্ট খাল খনন সহ গ্রামিন অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাবুল ভাই নির্বাচিত হলে আমরা সাধারণ মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পাবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন তাঁকেই নৌকা দেয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বাবুল পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, ভিশন-২০২২ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। নির্বাচনে জয়ী হলে চেয়ারম্যানের চেয়ারকে তিনি আস্থার জায়গা হিসেবে পরিণত করতে চান। জনগণের উন্নয়নের জন্য যা যা করা দরকার সব করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।