বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল

  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২, ২.০২ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

এই বছর চিরাচরিত সময়ের আগেই প্রবল বেগে ছড়িয়ে পড়ছে দাবানল। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার পাহাড়চূড়ায় অবস্থিত লক্ষ লক্ষ ডলার মূল্যের বিলাসবহুল অট্টালিকা, যেখান থেকে প্রশান্ত মহাসাগরের দৃশ্য দেখা যায় , সেখান থেকে থেকে শুরু করে, এক মাস ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে নিউ মেক্সিকোর পাহাড় পর্যন্ত সবকিছুই।

এই দুই জায়গা একে অপরের একেবারে বিপরীত। তবে, দুই জায়গার ঘটনার মধ্যে একটি বিষয় অভিন্ন: জলবায়ু পরিবর্তনের ফলে কয়েক বছরের খরায় শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গাছপালায়, জোরালো বাতাসে বেগবান হয়ে এগিয়ে চলেছে আগুন।

নিউ মেক্সিকোর উত্তরাঞ্চলের দাবানল অপ্রতিরোধ্য হয়ে বৃহস্পতিবার আরও গভীর জঙ্গলে ছড়িয়ে পড়েছে। উপকূলবর্তী লাগুনা নিগুয়েল এলাকার দমকলকর্মীরা আগুনে পুড়ে ভস্ম হয়ে যাওয়া ২০টি বিশালাকৃতির বাসার ধ্বংসস্তুপে ধিকিধিকি জ্বলতে থাকা আগুন নেভান। বাড়িগুলোতে অতি দ্রুত আগুন লেগে গেলে তাড়াহুড়ো করে সেগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

দেশজুড়ে এ বছর এখনও পর্যন্ত ৫,১৮০ বর্গকিলোমিটার এলাকা আগুনে পুড়ে গিয়েছে। ২০১৮ সালের পর থেকে এ পর্যন্ত, বছরের এই সময়ের মধ্যে এটিই সর্বোচ্চ। এসব তথ্য জানিয়েছে ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার। বছরের বাকি সময়ের পূর্বাভাসও পশ্চিমাঞ্চলের জন্য খুব একটা আশাব্যঞ্জক না। জলবায়ু পরিবর্তনের ফলে হওয়া খরা আর উষ্ণতর আবহাওয়া দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

দমকল কর্মকর্তারা বলেছেন যে, সাম্প্রতিক দিনগুলোতে সাংগ্রে ডি ক্রিস্টো পর্বতমালার শুষ্ক জঙ্গলে দ্রুত ছড়িয়ে পড়া আগুন থামাতে, তাদের করার মত তেমন কিছুই ছিল না।

অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির প্রধান, ব্রায়ান ফেনেসি বলেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে ছোট ছোট আগুন, যেগুলো আগে সহজেই নিভিয়ে ফেলা যেত, সেগুলোও এখন জীবন ও সম্পদের জন্য চরম ঝুঁকিতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com