ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)প্রতিনিধি:ঈশ্বরগঞ্জের মুহম্মদিয়া শরীফ বৈরাটীর প্রতিষ্টাতা ও বৈরাটী আলিম মাদরাসার সম্মানিত জমিদাতা সদস্য হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির স্বরণে ১৩ মে শুক্রবার জুময়ার নামাজের পর মিলাদ শরীফ ও দোয়া মাহফিল মুহম্মদিয়া শরীফে অনুষ্টিত হয়। দোয়া শেষে রুহের মাগফিরাত কামনা করে হযরত শাহ সূফি মুহম্মদ আবদুর রউফ রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করা হয়।এ সময় মুহম্মদিয়া শরীফের সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক,সাংবাদিক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামসুল হক(তাইজুল),মুহম্মদ মজিবুর রহমান ফকির, মুহম্মদ হরজুল মিয়া, মুহম্মদ আবদুর রাশিদ, মুুহম্মদ লাল মিয়া, মুহম্মদ হাবিবুর রহমান, মুহম্মদ আলতাফ হোসাইন,মুহম্মদ মাহিন,জিশান মুহম্মদ রউফ হোসাইন, মুহম্মদ সজিব সহ আরো অনেকেই উপস্হিত ছিলেন।মাহফিল তবারক বিতরনের মধ্যদিয়ে সমাপ্তি হয়।