মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভোটের সার্বিক পরিস্থিতি খুবই ভাল সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ১.০০ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

ভোটের সার্বিক পরিস্থিতি খুবই ভাল, এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকাল ১১ টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেন্দ্রে ও মাঠে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী যেকোন ধরনের প্ররিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোন ধরণের আশংকা নেই বলেও জানান তিনি।
তিনি কেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের প্রতি আহ্ববান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com