শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের গুজরাটে স্ত্রীকে বিক্রি করতে ব্যর্থ হয়ে স্ত্রীকে খুন

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ২.৫০ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

ভারতের গুজরাটে স্ত্রীকে বিক্রি করতে ব্যর্থ হয়ে খুন করে, বাংলাদেশে ফিরে আসার পর, মানব পাচার ও খুনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মে) মধ্যরাতে যশোর সদরের বসুন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কামরুল ইসলাম (৩০) যশোর সদর উপজেলার বানিয়ারগাতীর ইউনুস আলীর ছেলে।

যশোর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার নান, “কামরুল ইসলাম গত ১৫ এপ্রিল, তার স্ত্রী সালমা খাতুনকে (২৪) চাকরি দেয়ার কথা বলে ভারতে নিয়ে যায়। সালমা খাতুনকে সে গুজরাট রাজ্যের আনান্দ্ব জেলার ভালেজ থানা এলাকায় আটকে রাখে। সেখানে তাকে বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে, শ্বাসরোধে হত্যা করে দেশে পালিয়ে আসে।”

তিনি আরও জানান, “সালমা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় এবং কামরুলের আচরণ সন্দেহজনক মনে হলে, সালমার বাবা সহিদুল ইসলাম, ১১ মে যশোর কোতোয়ালি মডেল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। সেই ভিত্তিতে, থানা ও ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে এবং কামরুলকে গ্রেপ্তার করে।”

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে কামরুল স্ত্রী সালমা খাতুনকে বিক্রির চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করে পালিয়ে আসার কথা স্বীকার করেছে।

ওসি রুপন কুমার সরকার আরও জানান, “ অভিুক্ত ব্যক্তির তিনটি পাসপোর্ট, সালমা খাতুনের পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com