শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অংকনের মৃত্যু রহস্য বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ৩.৩৮ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২ তম ব্যাচের শিক্ষার্থী অংকন বিশ্বাস আত্মহত্যা করেন নাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে অংকন বিশ্বাসের রহস্যজনক অকাল মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু বলেন, অংকন বিশ্বাসের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য আমরা যেভাবে সবাই এগিয়ে এসছিলাম, তেমনিভাবে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনেও আমরা সবাই এগিয়ে আসব আমরা সবাই এই প্রত্যাশা করছি।

অণুজীব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পিয়াল দাস অনুপ বলেন, অংকন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। বিশ্ববিদ্যালয়ে এর আগেও তিনজন শিক্ষার্থীর মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এ ঘটনাও যাতে আগের মতো ধামাচাপা পড়ে না যায় সেজন্য সুষ্ঠু তদন্তের দাবি করছি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই আমি অংকন দিদির সাথে মিশেছি। তার কাছ থেকে বিতর্ক শিখেছি, একসাথে বিতর্ক করেছি। তার মতো স্পষ্টভাষী, ব্যক্তিত্বসম্পন্ন, আত্মবিশ্বাসী ও মেধাবী শিক্ষার্থী কোনোভাবেই আত্মহত্যা করতে পারেন না। আমি বলছি, তাকে হত্যা করা হয়েছে।
১২ তম ব্যাচের শিক্ষার্থী অভিরাজ অভি বলেন, অংকনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি জানাচ্ছি এমন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমরা কেউ ই এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারছি না। মানসিক যন্ত্রণাই মৃত্যুর অন্যতম কারন বলে মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে বিচারের আওতায় আনতে সুদৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য যে, গত ৭মে রাত ১১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অংকন। এর আগে ২৪ এপ্রিল রাজধানীর আজগর আলী হাসপাতালে এ অসুস্থ অবস্থায় ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থার অবনতি হলে বিএসএমএমইউতে আইসিইউতে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৭ মে মারা যায় অংকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com