শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে যানযট নিরসনে ৫ টি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে : মসিক

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২, ১.১১ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহে যানজট নিরসনে প্রাথমিক পর্যায়ে পাঁচটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন (মসিক)। সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে যানজট থেকে মুক্ত হয়ে সুফল পাবে নগরবাসি। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে যানজট নিরসনকল্পে স্টেক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো- ১৩ মে থেকে শহরের অভ্যন্তরে কোন সিএনজিও প্রবেশ করতে পারবে না। আগামী ২১ মে’র পর থেকে ইট, বালি ও যেকোন পণ্যবাহী গাড়ি সকাল ০৮ থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের অভ্যন্তরে চলাচল করতে পারবে না। আগামী ১লা জুন থেকে লাইসেন্সধারী সাত হাজার ইজিবাইক দুইভাগে ভাগ পর্যায়ক্রমে চালানোর হবে।

শহরের অভ্যন্তরের ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা রোধ, ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত কার্যক্রম আরও জোরদার করা হবে। সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, আমরা যানজট মুক্ত নগরী হতে চাই। বহু কারণেই এই শহরে যানজট বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা যে কোন মূল্যে নিরসন করতে হবে। এছাড়া ব্রিজ থেকে কেওয়াটখালী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, শহরের অভ্যন্তরের সড়কসমূহ প্রশস্তকরণ এবং রেলক্রসিংসমূহে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণের সড়ক ও জনপদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান মেয়র।

সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মসিকের সচিব রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আমিনুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিআরটিএ এর কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মোঃ জহির, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা বাস মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, সেক্রেটারি সোমনাথ সাহা, ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, অটোচালক সমিতির সভাপতি দিলীপ সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com