শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বারে সাংবাদিক হামলার প্রতিবাদে জরুরী বৈঠক করেছে উপজেলা প্রেসক্লাব।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১১.৪৭ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের স্বর্নকার পাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক হলেন- দৈনিক নতুন সময় ও অর্থনীতি পত্রিকার উত্তর জেলা প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম, মাইটিভির দেবীদ্বার প্রতিনিধি মোঃ সোহেল রানা ও দেবীদ্বার মাই টিভির ক্যামেরা পার্সন এবং কুমিল্লা টেলিস্কোপের সম্পাদক ইসহাক।

আহত সংবাদকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরকামতা এলাকায় জোরপূর্বক এক বাড়ি দখল করার খবর পেয়ে ঘটনাস্থলে তারা গিয়েছিলেন। সেখানে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দখলবাজরা লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটায় এবং মাইটিভির ক্যামেরা, ৪টি মোবাইল, নগদ টাকা, চশমা ছিনিয়ে নেন। এসময় হালাকারিরা দু’টি মোটর সাইকেল ভাংচুর করে। হামলাকারীরা প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ রাখা হয়। পরে তাদের স্থানীয়দের সহায়তায় উদ্ধারপূর্বক দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। হাসপাতালে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এ ব্যপারে জমির মালিকানা দাবী করা কিংবা দখলদারদের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাতেই দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল’র সভাপতিত্বে এক জরুরী বৈঠক বসেন। ওই বৈঠকে হামলাকারীদে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি শোনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com