শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউমাকের্ট এলাকা থেকে ৭,০০০ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.৪৬ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমাকের্ট এলাকা থেকে ৭,০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ টিটু হোসেন, মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ হাসান।

বুধবার (১১ এপ্রিল ২০২২) বিকাল ৪টায় নিউমার্কেট থানা এলিফ্যান্ট রোড এলাকার কাটাবন ঢালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উওরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, কতিপয় মাদক ব্যবসায়ী নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকার কাটাবন ঢালে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৭০০০ পিস ইয়াবাসহ টিটু, সাদ্দাম ও হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিউ মাকের্ট থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম(সেবা) এর নির্দেশনায় এডিসি আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com