বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে প্রতিবাদ সত্ত্বেও হিজাব সংক্রান্ত ডিক্রি কার্যকর করবে তালিবান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১২.৩৩ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

তালিবানের পুণ্যের প্রচার এবং অধার্মিকতা প্রতিরোধ মন্ত্রকের প্রাদেশিক কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী একটি সাম্প্রতিক সমাবেশে শুধুমাত্র পুরুষ সদস্যরাই উপস্থিত ছিলেন। তবে তাদের বৈঠক এবং গৃহীত সিদ্ধান্তগুলো ছিল আফগানিস্তানের নারীদের পোশাক নিয়ে।

তালিবানের একজন মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি ভয়েস অফ আমেরিকাকে বলেন, “কীভাবে হিজাব সংক্রান্ত ডিক্রিটি মসৃণভাবে কার্যকর করা যায়” তা নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা।

তালিবানের নতুন এই আদেশে সকল প্রাপ্তবয়স্ক নারীদের শুধুমাত্র চোখ ও হাত ছাড়া সারা শরীর ও মুখমণ্ডল ঢেকে রাখার কথা বলা হয়েছে।

সামাঙ্গানি আরও বলেন, ইসলামি আমিরাত কখনোই আফগান নারীদের ওপর কোনো বিশেষ ধরনের হিজাব চাপিয়ে দেয়নি। তবে তাদের প্রতি নিজ নিজ এলাকায় যেসব হিজাব প্রচলিত সেগুলো পরিধান অব্যাহত রাখতে আহ্বান জানানো হয়েছে্”।

মন্ত্রকের প্রতিনিধি—যাদেরকে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় বিচারপতি বলা হয়—বলেন, নির্দেশ পালনে ব্যর্থ হলে নারীদের বিরুদ্ধে সহিংসতামূলক ব্যবস্থা নেওয়া হবে না, তবে এর পরিবর্তে তাদের পরিবারের যেকোনো একজন পুরুষ সদস্যের তিন দিনের কারাবাসসহ জরিমানা করা হবে৷

তালিবানের এই ডিক্রি বিশ্ব অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৭ মে টুইট করেছেন, “তালিবানের আজকের এই ঘোষণা, যাতে নারীদের জনসমক্ষে মুখ ঢেকে রাখতে বাধ্য করা এবং শুধুমাত্র প্রয়োজনে বাড়ি থেকে বের হতে নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে আমি ভীষণ উদ্বিগ্ন”।

মঙ্গলবার (১০ মে) কাবুলে নারীদের একটি ছোট দলও এই ডিক্রির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এবং বলেছেন, নারীরা কী পরবে তার সিদ্ধান্ত পুরুষেরা একা নিতে পারেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com