রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
খাল দখলকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালতলী ছোট ভাই জোড়া জিয়া বহুমুখী একতা ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক উজ্জ্বল ‎ ধামরাইয়ে এনসিপির অফিস উদ্বোধনে সংঘর্ষ জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ আবারও সংসদ অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয় হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু নকলমুক্ত-স্বচ্ছ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ইউক্রেনে শীঘ্রই যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেইঃ জাতিসংঘ প্রধান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১২.৩০ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এটি স্পষ্ট যে “ইউক্রেনে অবিলম্বে শান্তিচুক্তির কোনো সম্ভাবনা নেই,” তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্ব বিবেক “কখনো হাল ছাড়বে না” এবং বলেছেন,”এই অর্থহীন যুদ্ধ শেষ করতে আমাদের পক্ষে সম্ভব সবকিছু করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে”।

ভিয়েনায় অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের সাথে বক্তৃতাকালে গুতেরেস সাংবাদিকদের বলেন, জাতিসংঘ জীবন বাঁচাতে, উদ্ধারকাজে এবং ত্রাণ সহায়তার সুবিধার্থে যা যা করতে পারে, তা করছে।

গুতেরেস বলেছেন, “এই যুদ্ধ চিরকাল স্থায়ী হবে না।“ “এমন একটি মুহূর্ত আসবে যখন টেবিলে শান্তি আলোচনা থাকবে। এমন একটি মুহূর্ত আসবে যখন আমি আশা করি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুসারে সমস্যার একটি সমাধান করা সম্ভব হবে।“

বুধবারের প্রথমার্ধে ইউক্রেনের নেতা জেলেন্সকি ইউক্রেনের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলারের নতুন সামরিক ও ত্রাণ সহায়তা বিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষকে তার কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছেন।

বিলটি এখনও সেনেটে অনুমোদিত হওয়া বাকি এবং এতে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বান করা অর্থের চেয়ে ৭ বিলিয়ন ডলার বেশি বরাদ্দ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তার প্রশাসন পেন্টাগনের মজুদ থেকে অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাতে তার সামর্থ্যের মধ্যে “প্রায় সর্বাত্মক” চেষ্টা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com